সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা হিসাবে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিরোধীদলীয় উপনেতা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ।

এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও তাদের জোটের এমপিরা।

উল্লেখ্য, শপথগ্রহণের আগে সংবিধান সংস্কার ইস্যুতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিল,বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে দলটির কেউ এমপি হিসেবে শপথ নেবে না। এ পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসে তারা শপথ গ্রহণের সিদ্ধান্ত নেন।

Leave a Comment

Scroll to Top