আমি তো মসজিদ কমিটিতে চাঁদা দিচ্ছি, এটাকে অবৈধ বলবেন?: প্রশ্ন সেতুমন্ত্রীর

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘আমরা নিরাপদ সড়ক নিশ্চিত করতে চাই। পরিবহন তত্ত্বাবধানের দায়িত্ব আমাদের উপর রয়েছে এবং আমরা এ বিষয়ে মনোযোগী। যেখানে ব্যত্যয় ঘটছে, সেখানে জবাবদিহিতা আনতে চেষ্টা করছি। এটি আমাদের অঙ্গীকার।’

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঈদযাত্রায় সড়কের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের পরিবহন খাতে বড় কোনো পরিবর্তন হয়নি, আমাদের জীবনযাত্রার মানেও কোনো পরিবর্তন হয়নি।

চাঁদাবাজি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো মসজিদ কমিটিতে আছি, সেখানে চাঁদা দেই। আমি রিহ্যাবের সদস্য, প্রতিবছর চাঁদা দেই। আমি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আমাকে সেখানে চাঁদা দিতে হয়। এগুলোকে কি অবৈধ বলবেন?

Leave a Comment

Scroll to Top