ইরান ঘুমিয়ে ছিল, তোমরা জাগিয়ে তুলেছো-এখন এক ঝড় উঠবে: ইরানের স্পিকার

এবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান ঘুমিয়ে ছিল; তোমরা জাগিয়ে তুলেছো— এখন এক ঝড় উঠবে। চলমান যুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নীতিতে লড়াই চলছে এবং পরিস্থিতি নতুন মাত্রায় পৌঁছেছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হলেও এর মাধ্যমে তারা নিজেদের “পরাজয়” আড়াল করার চেষ্টা করছে।

গালিবাফ বলেন, চোখের বদলে চোখ—এই সমীকরণ এখন কার্যকর, এবং সংঘাত একটি নতুন স্তরে প্রবেশ করেছে।

অন্য এক পোস্টে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় ইরানে নতুন এক ‘বিপ্লব’ শুরু হয়েছে, যা এলাকা থেকে এলাকায় ছড়িয়ে পড়ছে।

Leave a Comment

Scroll to Top