সুপ্রিম কোর্টে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ বাতিল, নতুন করে ১০ শতাংশের ঘোষণা

সুপ্রিম কোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক আরোপ বাতিলের পর এবার নতুন করে আবারও ১০ শতাংশ বৈশ্বিক শুল্কারোপের ঘোষণা দিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

এদিকে, আদালতের রায়ের পর এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ‘সেকশন- ওয়ান টুয়েনটি টু’ এর আওতায় নতুন এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ আইনের অধীনে ১৫০ দিনের জন্য সর্বোচ্চ ১৫ শতাংশ শুল্কারোপ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। সময়সীমা পার হলে এ ট্যারিফ অব্যাহত রাখতে প্রয়োজন হবে কংগ্রেসের অনুমোদনের।

ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে মার্কিন ইতিহাসে প্রথমবারের মত ব্যবহার করা হচ্ছে এই আইন। শুক্রবার বিকেলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বে বাণিজ্য চুক্তি করা দেশগুলো পূর্বে নির্ধারিত কম শুল্কের পরিবর্তে এখন ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মুখোমুখি হবে। এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ভারতের মত দেশগুলো।

Leave a Comment

Scroll to Top