জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনার সন্তানদেরকে পুনর্বাসনের চেষ্টা করলে ১১ দলীয় জোটসহ বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইঘর এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
রয়টার্সকে দেয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারের প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান বিদেশি একটি গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে বলেছে, জনগন যদি চায় শেখ হাসিনার সন্তানরা ফিরে আসবে। তার মানে তিনি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরিয়ে এনে পূনর্বাসনের চেষ্টা করছেন। শেখ হাসিনার সন্তানদের ফিরিয়ে আনার জন্য ৫ আগষ্ট হাজারও ছাত্রজনতা বুকের তাজা রক্ত ঢেলে দেয় নাই।
নির্বাচনে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে
গণভোটে ‘না’ বিজয়ী হলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে: মাওলানা এটিএম মাছুম
তিনি বলেন, ৫ আগষ্ট যদি শেখ হাসিনাকে দেশছাড়া করতে পারি ১২ ফেব্রুয়ারি নির্বাচনে এগারো দলীয় জোটের নির্বাচিত হওয়া কোনো বিষয় না।
এনসিপি মুখপাত্র বলেন, একটি রাজনৈতিক দল বলতে শুরু করেছে ১২ তারিখের পর্যন্ত কোনো চাদাঁবাজি করা যাবে না। ওই দলের নেতাকর্মীরা ক্ষুধার্ত শকুনের মত বসে আছে। ওই দল ক্ষমতায় আসলে মানুষের জীবন অতিষ্ট করে তুলবে।
পথসভায় প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, বিগত ১৭ বছরের শোষণ, দুঃশাসন, গুম, খুন ও বঞ্চনার বিরুদ্ধে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ থেকে দুটি ভূত তাড়াতে হবে। একটি হচ্ছে সন্ত্রাস চাঁদাবাজের ভূত, অপরটি হচ্ছে দুর্নীতি ও বিদেশে টাকা পাচার। কারণ বিগত ১৫ বছর শাসনামলে দিনের ভোট রাতের ভোট আমি ডামি নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো ফ্যাসিস্ট সরকার। তাই বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে আগামী ১২ তারিখে ভোট দেয়ার জন্য।
উল্লেখ্য যে, ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিশ প্রার্থী আনোয়ার হোসেনকে প্রত্যাহার করে এনসিপির প্রার্থী এ্যাডভোকেট আব্দুলাহ আল আমিনকে এবং নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর ড. ইকবাল হোসেনকে জোটের একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী ১২ জানুয়ারির নির্বাচনে জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করতে সবার প্রতি আহবান জানান মামুনুল হক।
