হারিয়ে যাওয়া ৫১ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

রাজধানীর বিভিন্ন স্থান বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ১ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা থেকে ৫১টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো গত ২০ এপ্রিল পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। এ সময় মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Scroll to Top