সাতসকালে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিফের কর্মী নিহতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৬টার দিকে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমনের বাড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকায়।

জানা যায়, সকালে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর অংশে দাঁড়িয়ে ছিল ইমন। এ সময় অটোরিকশায় করে এসে প্রতিপক্ষের অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গণতান্ত্রিক ইউপিডিএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমর জ্যোতি চাকমা জানান, নিহত ইমন তাদের সহযোগী কর্মী ছিলেন। পারিবারিক কারণে সে এলাকায় অবস্থান করছিল। এ হত্যাকাণ্ডের জন্য প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেন তিনি। তবে ইউপিডিএফ প্রসীতের মুখপাত্র এ অভিযোগ অস্বীকার করেছেন।

Leave a Comment

Scroll to Top