দুবাইয়ে লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ভাগ্যের চাকা খুলে গেলো প্রবাসী বাংলাদেশির। ১০ লাখ দিরহাম (সাড়ে ৩ কোটি টাকা) জিতেছেন তিনি। আমিরাতের আল আইনে শহরে বসবাস করেন আলাউদ্দিন হাজী আবু সাঈদ নামের এই প্রবাসী। প্রায় ২১ বছর ধরে দেশটিতে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
আমিরাতি সংবাদমাধ্যম গালফ নিউজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, লটারির যে টিকিটে প্রায় সাড়ে তিন কোটি টাকা জিতেছেন, সেটি আরও ৯ বন্ধুর সঙ্গে কিনেছেন তিনি।

আলাউদ্দিন জানিয়েছেন, গত ছয় বছর ধরে লটারির টিকিট কিনছিলেন। তিনি বলেছেন, ‘আমি অবাক হয়েছি। অনেক বছর ধরে চেষ্টার পর, আমি কখনো ভাবিনি এমনটা হবে।’

Leave a Comment

Scroll to Top