জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ৯৪তম বিএএফএ কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নেবে বাহিনীটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনের সময় আছে মাত্র একদিন। যারা এখনো আবেদন করেননি, শিগগিরই করুন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
কোর্সের নাম: ৯৪তম বিএএফএ কোর্স
পদের নাম: অফিসার ক্যাডেট
শিক্ষাগত, শারীরিক ও অন্যান্য যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা
শাখা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান
GCE ‘ও’ এবং ‘এ’ লেভেল
জিডি (পি)
উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-এ’।
‘ও’ লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-‘বি’ এবং ‘এ’ লেভেলে পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘বি’।
এটিসি/এডিডব্লিউসি
উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘এ’।
‘ও’ লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-‘বি’ এবং ‘এ’ লেভেলে পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘বি’।
এটিসি/এডিডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে।
অন্যান্য যোগ্যতা
নাগরিকত্ব : বাংলাদেশি নাগরিক।
বৈবাহিক
অবস্থা: অবিবাহিত/অবিবাহিতা (বিপত্নীক/বিধবা/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।
বয়স
: ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (২৩ জুন ২০২৬ তারিখে), বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।
উচ্চতা
: পুরুষ প্রার্থী: কমপক্ষে ৬৪ ইঞ্চি।
মহিলা প্রার্থী: জিডি (পি): কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যান্য শাখা: কমপক্ষে ৬২ ইঞ্চি।
বুকের মাপ
: পুরুষ প্রার্থী: কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি।
মহিলা প্রার্থী: কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি।
ওজন
: বয়স ও উচ্চতানুযায়ী।
চোখ
: দু’চোখের দৃষ্টিশক্তি: জিডি (পি)-৬/৬ এবং এটিসি ও এডিডব্লিউসি-৬/১২ পর্যন্ত।
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: ১০,০০০ টাকা (প্রশিক্ষণ চলাকালীন সময়)
আরও পড়ুন
এইচএসসি পাসে চাকরি দিচ্ছে বিমান বাহিনী, সাড়ে ১৬ বছর হলেই আবেদনের সুযোগ
৫ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসে চাকরি দিচ্ছে বিমান বাহিনী, সাড়ে ১৬ বছর হলেই আবেদনের সুযোগ
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
কর্মস্থল: যেকোনো স্থান
বয়স: ২৩ জুন ২০২৬ তারিখে সাড়ে ১৬-২২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।
সম্ভাব্য যোগদানের তারিখ: ২৩ জুন, ২০২৬ ইং।
আবেদন ফি: ১০০০ টাকা।
আরও পড়ুন
চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, বেতন ছাড়াও থাকছে দুপুরের খাবার-প্রভিডেন্ট ফান্ড
২০ ঘণ্টা আগে
চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, বেতন ছাড়াও থাকছে দুপুরের খাবার-প্রভিডেন্ট ফান্ড
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ বিমানের এই https://joinairforce.baf.mil.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা ২৫ এপ্রিল, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
