এবার প্রেমিকার মান ভাঙাতে এবং প্রেমিকাকে ফিরিয়ে আনতে ৪শ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ার থেকে লাফ দেওয়ার পরিকল্পনা করে মাদারীপুর জেলার শিবচরের হাসান শিকদার (২২) নামে এক যুবক। জীবন হননের জন্য ৪৬০ ফুট উঁচু এক বৈদ্যুতিক টাওয়ারের উপর উঠে সে। খবর পেয়ে হাসানের এক বন্ধু, পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন কৌশলে তাকে বুঝিয়ে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর নিচে নামিয়ে আনতে সক্ষম হন। রবিবার (৩ মে) সন্ধ্যার পর শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, জেলার শিবচর পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদারের সঙ্গে তার প্রেমিকার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে হাসান রোরবার (৩ মে) সন্ধ্যার পর শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়ি সংলগ্ন আনুমানিক ৪শ ৬০ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়ে। টাওয়ারে উঠে প্রেমিকাকে ফোনে সম্পর্ক টিকিয়ে রাখা ও টাওয়ারের নিচে আসতে অনুরোধ করেন। তা না হলে তিনি নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন।