বিএনপির উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াফাই সার্ভিস চালু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১৭ আসনের কড়াইল বস্তিতে ফ্রি ওয়াফাই সার্ভিস উদ্বোধন করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দলের এই উদ্যোগে সার্ভিস উদ্বোধন করেন তিনি।

হুমায়ূন কবির বলেন, দলের এই উদ্যোগে এখন থেকে কড়াইল বস্তির হাজারো মানুষ ফ্রি ওয়াফাই ব্যবহার করতে পারবেন।

পর্যায়ক্রমে এই আসনের অন্যান্য এলাকাকেও এই সেবার আওতায় আনার কথা জানান হুমায়ূন কবির। আর তাই এই আসনে বিএনপির চেয়ারপার্সনকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে বলেও জানান তিনি।

শুধু তাই নয় তারেক রহমান নির্বাচন হলে এই এলাকার জীবনমানের উন্নয়ন হবে বলেও প্রতিশ্রুতি দেন এ বিএনপি নেতা। আসন্ন ১২ তারিখ জনগণকে ভোট দিতে যাওয়ার আহ্বানও জানান তিনি।

Leave a Comment

Scroll to Top