জাকাত নিয়ে তাচ্ছিল্য করায় এমপি মনিকে ক্ষমা চাইতে হবে: ইসলামী আন্দোলন

সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের টকশোতে জাকাত নিয়ে তুচ্ছ–তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়ায় নারী আসনে সরকার দলীয় এমপি নিলোফার চৌধুরী মনিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

তিনি বলেন, জাকাত ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম স্তম্ভ। কাজেই শরীয়তের বিধি–বিধান নিয়ে তুচ্ছ–তাচ্ছিল্য করা চরম অপরাধ। এধরনের বক্তব্য অবশ্যই নিন্দনীয়। রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে থানা ও মহানগর দায়িত্বশীলদের যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Leave a Comment

Scroll to Top