পুলিশের গাড়িতে বাসের ধাক্কা, এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত

জয়পুরহাটে ডিউটিরত পুলিশের গাড়িতে বাসের ধাক্কায় ৪ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো- পুলিশ সদস্য মনারুল (৪০), তারেকুর রহমান (৪৩), আশরাফ আবী (৩৮) ও ইসকান্দার (৩৮)।

পুলিশ জানায়, শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে সদর থানা পুলিশের একটি দল শহরে ডিউটি করছিল। রাত আনুমানিক তিনটার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সামনের সড়কে ঢাকা থেকে হিলিগামী শাহ ফতেহ আলী পরিবহনের বাস পুলিশের পিকআপ ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়।

আরও পড়ুন
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
এ সময় পুলিশের এক এসআইসহ চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Comment

Scroll to Top