মাদারীপুরে আওয়ামী লীগ-বিএনপি একই মঞ্চে

মাদারীপুর-১ সংসদীয় আসনে নির্বাচনি প্রচারণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাদিরা আক্তারকে একটি নির্বাচনি উঠান বৈঠকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একাধিক নেতার সঙ্গে একই মঞ্চে দেখা গেছে।

এ সময় আওয়ামী লীগ নেতারা বক্তব্য শে‌ষে জয় ‘বাংলা, জয় বঙ্গবন্ধু’ ব‌লে বক্তব্য শেষ ক‌রেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলার খানবাড়িতে আয়োজিত ওই উঠান বৈঠকে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন খানসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীরা।

একই মঞ্চে বিএনপি প্রার্থীর উপস্থিতি ও বৈঠকে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে এ ঘটনায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অস্বস্তি দেখা দিয়েছে।

দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একই মঞ্চে বিএনপি প্রার্থীর উপস্থিতি দলীয় আদর্শ ও দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তাদের মতে, এতে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং নির্বাচনি প্রচারণায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

অন্যদিকে স্থানীয়ভাবে আলোচনা চলছে, নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক সমীকরণ বদলাতে কি তবে ‘অঘোষিত বোঝাপড়া’ তৈরি হচ্ছে—নাকি এটি নিছকই ব্যক্তিগত বা সামাজিক সম্পর্কের বহিঃপ্রকাশ। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ত‌বে মাদারীপুর জেলা বিএন‌পির সদস্য স‌চিব জাহান্দার আলী জাহান ব‌লেন, এ অঞ্চলে আওয়ামী ভোট র‌য়ে‌ছে, তা‌দের কার্যক্রম নি‌ষিদ্ধ হ‌লেও ভোট তো বাদ হয়‌নি। ফ‌লে যারা ভা‌লো রাজনী‌তি ক‌রে‌ছে, তারা মা‌ঠে থাক‌লে দোষ হ‌বে কেন।

Leave a Comment

Scroll to Top