সরকারের ৬ মাস টিকে থাকা নিয়ে সন্দেহ রয়েছে : শাহরিয়ার কবির
জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলার আয়োজিত সম্মেলনে বক্তব্যে দেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। ছবি : কালবেলা
জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলার আয়োজিত সম্মেলনে বক্তব্যে দেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। ছবি : কালবেলা
সরকারের বর্তমান কার্যক্রম নিয়ে সমালোচনা করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সেন্টার ফর সিভিল রাইটসের সভাপতি ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির বলেছেন, ‘সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, তাতে ছয় মাসও টিকে থাকা নিয়ে সন্দেহ রয়েছে।’
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় নওগাঁ শহরের একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলার আয়োজিত পেশাজীবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহরিয়ার কবির বলেন, ‘জামায়াতে ইসলামী ধৈর্যের রাজনীতি বিশ্বাস করে। তবে সেই ধৈর্যকে দুর্বলতা হিসেবে দেখলে তা ভুল হবে। আমরা অস্থিতিশীলতা চাই না। আমরা ধৈর্য ধারণ করছি, কিন্তু সব ধৈর্যেরই একটা সীমা আছে।’
সরকারের ৬ মাস টিকে থাকা নিয়ে সন্দেহ রয়েছে : শাহরিয়ার কবির
এই মেয়েটির নামে মামলা দিলে কি বাকস্বাধীনতা লঙ্ঘন হবে : মানসুরা
তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বলেন, ‘যিনি দেশ ছেড়ে চলে গেছেন, তাকে ফিরিয়ে আনার কোনো প্রয়োজন নেই। নতুন করে কোনো রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না।’
সরকারের ৬ মাস টিকে থাকা নিয়ে সন্দেহ রয়েছে : শাহরিয়ার কবির
ডাকসুর নেতাদের ওপর হামলার প্রতিবাদে রাকসুর বিক্ষোভ
তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘জনসমর্থন ছাড়া ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। রাষ্ট্রযন্ত্র দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দীর্ঘমেয়াদে কার্যকর হয় না।’
দেশের জ্বালানি পরিস্থিতি ও কৃষি উৎপাদন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, তেল সংকটের কারণে পরিবহন ও কৃষি খাতে চাপ তৈরি হচ্ছে।
তিনি বলেন, ‘তেলের অভাবে সার সরবরাহ ব্যাহত হলে খাদ্য উৎপাদনে প্রভাব পড়বে। বাজারে পণ্য সরবরাহেও সমস্যা দেখা দিচ্ছে, যার ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অপচয় বাড়ছে।’
সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। তিনি বলেন, ‘এই ধরনের ঘটনা শুধু একটি দলের ওপর আঘাত নয়, এটি দেশের সামগ্রিক স্থিতিশীলতার ওপর আঘাত।’
তিনি অতীত ও সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনের তুলনা করে বলেন, ‘দেশে গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে জনগণের অবস্থান সবসময় গুরুত্বপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’
সম্মেলনে সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম। এছাড়া বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিন, সাবেক অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ এবং ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলার সভাপতি আজহারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
