১টার মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এক বিজ্ঞপ্তিতে অধিদপ্তরের পরিচালকের পক্ষ থেকে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এই তথ্য জানান।

পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন
সম্প্রতি, গত বছর ২০২৫ সালের (১৫ বৈশাখ) সিরাজদিখাঁনের সন্তোষপাড়ার প্রাচীন কলাপাতার পাতক্ষীর পেয়েছে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি। ফলে বাংলা নববর্ষ ঘিরে ক্রেতা আপ্যায়নের জন্য দূরদূরান্ত থেকে পাইকারসহ বিভিন্ন ব্যবসায়ীদের আনাগোনা বাড়ে এ অঞ্চলে।

বৈশাখকে বরণ করতে উদগ্রীব হয়ে আছেন সর্বস্তরের বাঙালিরা। সারাদেশের মত মুন্সিগঞ্জেও চলছে নানা প্রস্তুতি। বিভিন্নস্থানে ব্যবসা প্রতিষ্ঠানগুলোসহ চালের আড়তে দেখা গেছে সাজসজ্জা, পোশাক, খাওয়া-দাওয়াসহ সবকিছুই সাজানো হচ্ছে বৈশাখের আমেজে। বৈশাখী আমন্ত্রণপত্রে সাধারণ ক্রেতা ও পাইকারদের মিষ্টিমুখ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে একাধিক মিষ্টির আড়ত ও মিষ্টি তৈরির কারখানায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, বৈশাখ উপলক্ষে ক্রেতাদের চাহিদা মেটাতে প্রতিদিন বাহারি ডিজাইন ও রংয়ের লালমোহন ও খিলমোহনসহ প্রায় ২/৩ কেজি সাদা রসগোল্লা তৈরি করছেন কারিগররা। মিঠাই ব্যবসায়ীরা জানান, পহেলা বৈশাখ ঘিরে বাড়তি চাহিদা তৈরি হয় লালমোহন ও সাদা রসগোল্লার ফলে এ দুই ধরনের মিষ্টি বেশি তৈরি করেন কারিগরা।

এদিকে, বৈশাখীর খাবারেও প্রতিবছর থাকে বাঙালিয়ানার ছোঁয়া। বাঙালির প্রিয় ভাত, ভর্তা আর ইলিশ মাছ তো থাকেই। গ্রামবাংলার মেলায় দেখা মেলে সকল আয়োজনে, মিঠা কদমা, চিনি বালুসা, লালমোহন, খিলমোহন, সাদা বালুসা, বাতাসা, মুরলি, খাগড়াই, নিমকি সহ থাকে আরও কত কী!

গ্রাম ছাড়িয়ে এসব মিষ্টির দেখা এখন শহুরে জীবনেও মেলে। বিশেষ করে বৈশাখী মেলায় পাওয়া যায় এসব খাবার। খোঁজ নিয়ে জানা যায়, বৈশাখের আগমনে দেশজুড়ে এসব মিঠাইয়ের চাহিদা বেড়ে যায়

Leave a Comment

Scroll to Top