বর্তমানে কাজের জন্য সাউথ কোরিয়া অত্যন্ত জনপ্রিয় একটি দেশ। বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে কত টাকা লাগে তা মূলত বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে।
সাধারণত বিভিন্ন ক্যাটাগরির ভিসার মাধ্যমে সাউথ কোরিয়া যাওয়া যায়। এ সকল ভিসার উপর ভিত্তি করে সাউথ কোরিয়া যাওয়ার খরচ কম বেশি হয়ে থাকে।
বর্তমানে কাজের উদ্দেশ্যে ওয়ার্ক পারমিট ভিসার সাহায্যে বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে নূন্যতম প্রায় ৭ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।
তবে অল্প খরচে টুরিস্ট ভিসায় সর্বনিম্ন প্রায় ৩ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৪ লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যাওয়া যায়।
বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে কত টাকা লাগে
বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে কত টাকা লাগে তা সাধারণত ভিসা, বিমান ভাড়া এবং আনুষঙ্গিক খরচের উপর ভিত্তি করে কম বেশি হয়ে থাকে।
বর্তমানে বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া একটি ওয়ানওয়ে বিমানের টিকিটের মূল্য ন্যূনতম প্রায় ১ লাখ টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।
এছাড়া স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে টিউশন ফি এবং অন্যান্য খরচ বিবেচনায় রাখতে হবে। হোস্টেলের অগ্রিম ভাড়া, খাবার সহ মেডিকেল ও ইন্স্যুরেন্সের জন্য অতিরিক্ত খরচ ধরতে হবে।
সাধারণত স্কলারশিপের মাধ্যমে স্টুডেন্ট ভিসায় সাউথ কোরিয়া যেতে ন্যূনতম প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা থেকে ৩ লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।
বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে কত সময় লাগে
সাধারণত বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইটে মাত্র ৬ ঘন্টা থেকে ৮ ঘন্টায় সাউথ কোরিয়া পৌঁছানো যায়। তবে ফ্লাইটের উপর ভিত্তি করে সময় বেশি লাগতে পারে। যেমন-
ওয়ান স্টপ ফ্লাইটের ক্ষেত্রে বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে নূন্যতম প্রায় ১২ ঘণ্টা থেকে শুরু করে ১৫ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
বাংলাদেশ থেকে কোরিয়া যাওয়ার নিয়ম
বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে বিভিন্ন নিয়ম অনুসরণ করতে হয়। সাধারণত কোরিয়ান ভিসার মাধ্যমে বৈধভাবে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যাওয়া যায়।
এছাড়া বছরের বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরির ভিসার লটারির সার্কুলার প্রকাশ করা হয়ে থাকে। এ সকল লটারির মাধ্যমে বাংলাদেশ থেকে কোরিয়া যাওয়া যায়।
সাউথ কোরিয়া স্টুডেন্ট ভিসা
বর্তমানে সাউথ কোরিয়া (D-2) স্টুডেন্ট ভিসা শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় ভিসা। সাউথ কোরিয়া (D-2) স্টুডেন্ট ভিসার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অফার লেটার সংগ্রহ করতে হবে।
অতঃপর দক্ষিণ কোরিয়া দূতাবাসে নির্দিষ্ট ফরম পূরণ করে আবেদন ফি পরিশোধের মাধ্যমে প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে।
সাধারণত দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসার মেয়াদ ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত হয়ে থাকে। তবে আবেদন করে পড়াশোনার মেয়াদকাল পর্যন্ত সময় বাড়ানো যায়।
দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসার অধীনে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময় পার্ট টাইম কাজ করতে পারে। এছাড়া দক্ষিণ কোরিয়া স্কলারশিপ প্রদান করে যা ভিসা খরচ কমিয়ে আনে।
সাউথ কোরিয়া যেতে কি কি লাগে
বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সংগ্রহ করতে হবে এবং জরুরি কিছু প্রস্তুতি নিতে হবে।
- প্রথমত একটি বৈধ বাংলাদেশী পাসপোর্ট থাকতে হবে।
- পাসপোর্ট এর মেয়াদ নূন্যতম ৬ মাস এবং পর্যাপ্ত খালি পৃষ্ঠা থাকতে হবে।
- দ্বিতীয়ত একটি সাউথ কোরিয়ান ভিসা থাকতে হবে।
- ভিসার ক্যাটাগরি অনুযায়ী মেয়াদ এবং বৈধতা নিশ্চিত থাকতে হবে।
- পুলিশ ক্লিয়ারেন্স এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- মেডিকেল রিপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট ও বিমানের টিকেট ইত্যাদি থাকতে হবে।
সাউথ কোরিয়ার আ*ইন তুলনামূলক কঠোর। তাই কাগজপত্র সঠিক ভাবে জমা দিতে হবে। তা না হলে ভুল কাগজপত্রের কারণে ভিসা বাতিল হতে পারে।
আরো পড়ুনঃ
- বাংলাদেশ থেকে আয়ারল্যান্ড যেতে কত টাকা লাগে
- মরক্কো যেতে কত টাকা লাগে ও ভিসার দাম কত
- মরিশাস যেতে কত টাকা লাগে ও ভিসার দাম কত
শেষ কথা
বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যেতে কত টাকা লাগে তা ভিসা তৈরির প্রক্রিয়ার উপর অনেকটা নির্ভর করে। সাধারণত বেসরকারি ভাবে ভিসা তৈরির তুলনায় সরকারি ভাবে ভিসা তৈরির খরচ কম হয়ে থাকে। এক্ষেত্রে ন্যূনতম প্রায় ৭০ হাজার টাকা থেকে ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করা যায়। ধন্যবাদ।
FAQs (Frequently Asked Questions)
দক্ষিণ কোরিয়া বেতন কত?
কাজের ধরনের উপর ভিত্তি করে দক্ষিণ কোরিয়ার কাজের বেতন ন্যূনতম প্রায় ৪০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
সাউথ কোরিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা?
বর্তমানে সাউথ কোরিয়া ১ টাকা সমান বাংলাদেশের প্রায় ০.০৯০ টাকা।
বাংলাদেশ থেকে সাউথ কোরিয়ার দূরত্ব কত?
বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া প্রায় ৩,৮২৭ কিলোমিটার দূরে অবস্থিত।
সাউথ কোরিয়া টাকার মান কত?
বর্তমানে বাংলাদেশী টাকার তুলনায় সাউথ কোরিয়া টাকার মান তুলনামূলক অনেক কম।
দক্ষিণ কোরিয়ার মোট আয়তন কত?
সাউথ কোরিয়ার মোট আয়তন প্রায় ১,০০,৩৬৩ বর্গ কিলোমিটার বা ৩৮,৭৫০ বর্গ মাইল।
দক্ষিণ কোরিয়া কাজের ভিসা দাম কত?
বর্তমানে ভিসার ক্যাটাগরির উপর ভিত্তি করে সাউথ কোরিয়ার ভিসার দাম ন্যূনতম প্রায় ২ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।
