জর্জিয়া বেতন কত, কেমন দেশ ও যেতে কত টাকা লাগে ২০২৬

জর্জিয়া বেতন কত হবে তা কাজের ধরনের উপর ভিত্তি করে ন্যূনতম প্রায় ৪০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।

বর্তমানে বাংলাদেশে বেকারত্বের হার বৃদ্ধি পাওয়ায় অসংখ্য বাংলাদেশি শ্রমিক বিভিন্ন কাজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে জর্জিয়া যাচ্ছে।

কাজের জন্য বাংলাদেশীদের নিকট জর্জিয়া জনপ্রিয় হয়ে উঠেছে। কেননা জর্জিয়া বিদেশি শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়।

জর্জিয়া বেতন কত

জর্জিয়া বেতন কত হবে তা অভিজ্ঞতার উপর নির্ভর করে। এছাড়া কাজের সেক্টর অনুযায়ী জর্জিয়ায় বেতন কম বেশি হতে পারে।

সাধারণত অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিক অন্যান্য শ্রমিকদের থেকে প্রায় ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বেশি বেতন পেয়ে থাকে।

জর্জিয়া কাজের ভিসা

বৈধ ভাবে জর্জিয়ায় কাজ করার জন্য ওয়ার্ক ভিসা প্রয়োজন। ওয়ার্ক পারমিট ভিসায় ১ বছর পর্যন্ত জর্জিয়ায় কাজ করা যায়।

তবে ইউরোপ এবং মার্কিন নাগরিক ভিসা ছাড়াই ১ বছর পর্যন্ত ভ্রমণের উদ্দেশ্যে জর্জিয়া থাকতে পারে। তবে কাজের ক্ষেত্রে Type D ভিসা বাধ্যতামূলক।

বর্তমানে অনলাইনের মাধ্যমে জর্জিয়া কাজের ভিসা আবেদন করা যায়। তবে সকল কাগজপত্র সরাসরি জর্জিয়া দূতাবাসে জমা দিতে হবে।

জর্জিয়া কেমন দেশ

জর্জিয়া শান্তিপ্রিয় এবং সংস্কৃতি পূর্ণ দেশ। জর্জিয়ায় প্রচুর বড় বড় পাহাড় এবং অসংখ্য প্রাকৃতিক ও মানব সৃষ্ট পর্যটন কেন্দ্র রয়েছে।

প্রতিবছর প্রায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৯ মিলিয়ন মানুষ জর্জিয়া ভ্রমণে আসে। যা দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জর্জিয়া যেতে কত টাকা লাগে

বর্তমানে বেসরকারি ভাবে জর্জিয়া যেতে ন্যূনতম প্রায় ৭ লাখ টাকা থেকে শুরু করে ৮ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।

তবে সরকারি ভাবে কম খরচে জর্জিয়া যাওয়া যায়। এক্ষেত্রে ৬ লাখ টাকা থেকে ৭ লাখ টাকা খরচ হয়ে থাকে।

জর্জিয়া কোন কাজের চাহিদা বেশি

সাধারণত জর্জিয়া ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, শিক্ষা এবং চিকিৎসা সেক্টরে কাজের চাহিদা তুলনামূলক বেশি হয়ে থাকে।

জর্জিয়া এসকল সেক্টরে কাজের বেতন ন্যূনতম প্রায় ৯০ হাজার টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকার উপরে হয়ে থাকে।

আরো পড়ুনঃ

শেষ কথা

জর্জিয়া বেতন কত তা অভিজ্ঞতার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে কম বেশি হতে পারে। সাধারণত জর্জিয়ায় শিক্ষাগত যোগ্যতা হীন কাজের তুলনায় শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন কাজের ক্ষেত্রে ন্যূনতম প্রায় ৭০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত বেশি বেতন প্রদান করা হয়ে থাকে। ধন্যবাদ।

FAQs (Frequently Asked Questions)

জর্জিয়া কোন মহাদেশে অবস্থিত?

ইউরোপ মহাদেশের ককেশাস অঞ্চলে জর্জিয়া অবস্থিত।

জর্জিয়া টাকার মান কত?

বর্তমানে জর্জিয়া টাকার মান বাংলাদেশি টাকায় প্রায় ৪৪ টাকা ৯৪ পয়সা।

জর্জিয়া যেতে কত সময় লাগে?

ফ্লাইটের উপর ভিত্তি করে বাংলাদেশ থেকে জর্জিয়া যেতে প্রায় ৭ ঘন্টা থেকে ১০ ঘন্টা সময় লাগে।

জর্জিয়ার মুদ্রার নাম কি?

বর্তমানে জর্জিয়ায় জর্জিয়ান লারি (Georgian Lari) মুদ্রা ব্যবহার করা হয়।

জর্জিয়া রাজধানীর নাম কি?

জর্জিয়ার রাজধানীর নাম তবিলিসি (Tbilisi)।

Leave a Comment

Scroll to Top