সৌদি আরব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মভূমি এবং মধ্যপ্রাচ্যের একটি স্বাধীন উন্নত রাষ্ট্র। এটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ।
সৌদি আরব উন্নতশীল রাষ্ট্র হওয়ায় বর্তমানে অসংখ্য বাংলাদেশী জীবিকা নির্বাহের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য সৌদি ভিসার জন্য আবেদন করে থাকে।
বর্তমানে বিভিন্ন ক্যাটাগরির ভিসার সাহায্যে সৌদি আরব যাওয়া যায়। সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম সাধারণত ভিসার ক্যাটাগরির উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে।
বর্তমানে অফলাইনে সৌদি আরব এবং বাংলাদেশ সরকারের অনুমোদিত ভিসা অফিসে সরাসরি উপস্থিত হয়ে সৌদি আরবের ভিসা চেক করা যায়।
সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম
বর্তমানে অনলাইনের মাধ্যমে সৌদি আরবের ভিসা চেক করা যায়। সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম সাধারণত ওয়েবসাইটের উপর নির্ভর করে।
সৌদি আরবের ভিসা চেক করার জন্য সর্বপ্রথম একটি স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে সৌদি আরবের ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
অতঃপর একটি ফরমে ভিসার ক্যাটাগরি এবং পাসপোর্ট নাম্বার সহ যাবতীয় তথ্য প্রদান করে সার্চ অপশনে ক্লিক করলে ভিসা স্ট্যাটাস প্রদর্শিত হয়।
পাসপোর্ট দিয়ে সৌদি ভিসা চেক
সৌদি আরবের ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে https://visa.mofa.gov.sa/ প্রবেশ করার পর সকল লেখা আরবি ভাষায় প্রদর্শিত হলে উপরে বাম পাশে “E” লেখা অপশনে ক্লিক করে ভাষা ইংরেজি করে নিতে হবে।
অতঃপর (Passport number) এর ঘরে পাসপোর্ট নাম্বার সঠিক ভাবে বসিয়ে Current Nationality এর ঘরে বাংলাদেশ সিলেক্ট করে Visa Type এর ঘরে আপনার আবেদনকৃত ভিসার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।
Visa Issuing Authority এর ঘরে আপনি যে জায়গা থেকে সৌদির উদ্দেশ্যে রওনা হবেন সেই জায়গা সিলেক্ট করতে হবে। যেমন- ঢাকা থেকে রওনা হলে Dhaka সিলেক্ট করতে হবে।
সর্বশেষ Image Code এর পাশের ছবিতে থাকা ক্যাপচা কোড সঠিক ভাবে বসিয়ে Search বাটনে ক্লিক করলে আপনার আবেদনকৃত ভিসার সর্বশেষ স্ট্যাটাস প্রদর্শিত হবে।
সৌদি ভিসার দাম কত
সাধারণত এজেন্সির উপর ভিত্তি করে সৌদি আরবের ভিসা তৈরি করতে সর্বনিম্ন প্রায় ৫ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৬ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে।
এছাড়া সরকারি ভাবে সৌদি আরবের ভিসা তৈরির খরচ তুলনামূলক কম। সরকারি ভাবে সৌদি ভিসা তৈরি করতে সর্বনিম্ন প্রায় ৪ লাখ টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৫ লাখ টাকা খরচ হয়।
তবে ভিসার ক্যাটাগরির উপর ভিত্তি করে সৌদি আরবের ভিসার দাম সর্বনিম্ন প্রায় ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৬ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। যেমন-
- সৌদি আরবের টুরিস্ট ভিসার দাম নূন্যতম প্রায় ১ লাখ ২০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা।
- সৌদি আরবের মেডিকেল ভিসার দাম ন্যূনতম ১ লাখ টাকা।
- সৌদি আরবের কাজের ভিসার দাম ন্যূনতম ৫ লাখ টাকা থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা।
সৌদি ভিসা প্রসেসিং কত দিন লাগে
সাধারণত সৌদি আরবের ভিসা প্রসেসিং করতে সর্বনিম্ন প্রায় ৫ দিন থেকে শুরু করে ৭ দিন এবং সর্বোচ্চ প্রায় ১৫ দিন পর্যন্ত সময় লাগে।
তবে জরুরী অবস্থা বিবেচনায় ২ দিন থেকে ৩ দিনের মধ্যে সৌদি ভিসা প্রসেসিং করা যায়। তবে এক্ষেত্রে দ্রুত প্রসেসিং এর জন্য নির্দিষ্ট কারণ দেখিয়ে ইমিগ্রেশন বিভাগে আবেদন করতে হবে।
এছাড়া ভিসা আবেদনের ক্ষেত্রে জমাকৃত কাগজপত্র ত্রুটিযুক্ত হলে সৌদির ভিসা প্রসেসিং সম্পন্ন হতে ২৫ দিন থেকে ৪০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
আরো পড়ুনঃ
সৌদি যেতে কি কি লাগে
বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে যে সকল ডকুমেন্টস প্রয়োজন তা ভিসার ক্যাটাগরির উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়ে থাকে। সৌদি যেতে যা যা প্রয়োজন-
- বৈধ বাংলাদেশী পাসপোর্ট। ( পাসপোর্ট এর মেয়াদ ন্যূনতম ৬ মাস এবং পর্যাপ্ত খালি পাতা থাকতে হবে)
- ভ্রমণকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ( প্রয়োজন হলে)
- বাংলাদেশ সরকার অনুমোদিত এয়ারলাইন্সের বিমান টিকেট।
- হোটেল বুকিং এর তথ্য। ( প্রয়োজন হলে প্রদান করতে হবে)
- সর্বশেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ সৌদি আরবের বৈধ ভিসা।
সৌদি আরবের ভিসা তৈরিতে যে সকল কাগজপত্র প্রয়োজন-
- বৈধ বাংলাদেশী পাসপোর্ট। ( পাসপোর্ট এর মেয়াদ ন্যূনতম ৬ মাস এবং পর্যাপ্ত খালি পাতা থাকতে হবে)
- জাতীয় পরিচয় পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- মেডিকেল রিপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- নূন্যতম তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত দক্ষতার প্রমাণপত্র। (প্রয়োজন হলে জমা দিতে হবে)
- এছাড়া ভিসার ক্যাটাগরি অনুযায়ী লাইসেন্স প্রদান করতে হবে। যেমন- ড্রাইভিং ভিসার জন্য ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
শেষ কথা
সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম সাধারণত এজেন্সির উপর ভিত্তি করে পরিবর্তিত হয়ে থাকে। তবে এজেন্সির দুর্নীতিবাজ কর্মকর্তার প্রতারণা থেকে দূরে থাকতে সৌদি আরবের ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সৌদি আরবের ভিসা চেক করতে হবে। ধন্যবাদ।
FAQs (Frequently Asked Questions)
সৌদি ভিসা কত প্রকার?
বর্তমানে সৌদি আরবের ৫ প্রকারের ভিসা পাওয়া যায়। এগুলো হলো- ওমরাহ ও হজ ভিসা, কর্ম ভিসা, পর্যটন ভিসা, ব্যবসায়িক ভিসা এবং রেসিডেন্স ভিসা।
সৌদি ভিসার মেয়াদ কতদিন থাকে?
ভিসার ক্যাটাগরির উপর ভিত্তি করে নূন্যতম ৩০ দিন থেকে শুরু করে ২ বছর পর্যন্ত হতে পারে।
সৌদি ভিসা কি বন্ধ?
২০২০ সালে করোনা মহামারীর কারণে সৌদি ভিসা বন্ধ হলেও ২০২১ সাল থেকে পুনরায় চালু করা হয়েছে।
সৌদি ভিসা চেক করার লিংক
সৌদি আরবের ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটের লিংক- https://visa.mofa.gov.sa/
সৌদি যেতে কত বয়স লাগে?
সাধারণত সৌদি যেতে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে ন্যূনতম ২১ বছর বয়স লাগে।
