সৌদি আরবে কোন কাজের বেতন বেশি ২০২৬[বিস্তারিত জানুন]

সৌদি আরবে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। সৌদি আরবে কোন কাজের বেতন বেশি হবে তা কাজের সেক্টরের উপর নির্ভর করে।

মূলত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন কাজের ক্ষেত্রে ইঞ্জিনিয়ার এবং ডাক্তারদের বেতন বেশি হয়ে থাকে। এছাড়াও অভিজ্ঞতা অনুযায়ী বেতন পর্যায়ক্রমে বৃদ্ধি পায়।

অপরদিকে সৌদি আরব শিক্ষাগত যোগ্যতাহীন কাজের ক্ষেত্রে নির্মাণ শ্রমিক এবং গাড়ির ড্রাইভার সহ ক্লিনার এবং রেস্টুরেন্ট ওয়েটারদের বেতন তুলনামূলক বেশি।

সৌদি আরবে কোন কাজের বেতন বেশি

সৌদি আরবে কোন কাজের বেতন বেশি হবে তা অনেকটা যোগ্যতার উপর নির্ভর করে। তবে অভিজ্ঞতা থাকলে সকল কাজে বেশি বেতন পাওয়া যায়।

বর্তমানে সৌদি আরবে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারের বেতন সব থেকে বেশি। একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারের বেতন প্রায় ৪-৫ লাখ টাকার উপরে হয়ে থাকে।

সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত

বর্তমানে কাজ অনুযায়ী সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন প্রায় ৫০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।

এছাড়া সৌদি আরবের বিভিন্ন কোম্পানি থাকা খাওয়া ব্যবস্থা করে দেয়। ফলে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা সাশ্রয় হয়ে থাকে।

সৌদি আরবের আরামকো কোম্পানি ভিসা

আরামকো কোম্পানিটি মূলত সৌদি আরবে অবস্থিত বৃহত্তম তেল কোম্পানি। কোম্পানিটি বিদেশী কর্মীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ দিয়ে থাকে।

চাকরি শুরুর দিকে কাজের ভিত্তিতে আরামকো কোম্পানিতে প্রায় ৫০ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকার উপরে বেতন পাওয়া যায়।

আল মারাই কোম্পানি ভিসা

মূলত আল মারাই কোম্পানি সৌদি আরবের বৃহত্তম খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান। আল মারাই কোম্পানি কর্মীদের অতিরিক্ত ভাতা প্রদান করে।

আল মারাই কোম্পানিতে নতুন কর্মীরা সাধারণত ৭০ হাজার টাকা এবং পুরনো কর্মীরা এক লাখ টাকার আশেপাশে বেতন পেয়ে থাকে।

সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি

বর্তমানে সৌদি আরবে প্রযুক্তি খাতে কাজের চাহিদা বেশি। এছাড়া চিকিৎসা এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরেও কাজের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

সাধারণত সৌদি আরবে ডাটা সাইন্টিস্ট, সফটওয়্যার ডেভেলপার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার সহ ডাক্তার ও নার্সের চাহিদা বর্তমানে তুলনামূলক বেশি।

আরো পড়ুনঃ

শেষ কথা

সৌদি আরবে কোন কাজের বেতন বেশি হবে তা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং কোম্পানি অনুযায়ী বেতন কম বেশি হয়ে থাকে। তবে অভিজ্ঞদের সকল কাজে বেতন বেশি হওয়ায় সৌদি ভিসা তৈরীর পূর্বে অভিজ্ঞতা অর্জন করা উচিত। ধন্যবাদ।

FAQs (Frequently Asked Questions)

সৌদি আরবে ইলেকট্রিক কাজের বেতন কত?

সাধারণত সৌদি আরবে ইলেকট্রিক কাজের বেতন প্রায় ৬০ হাজার থেকে ৯০ হাজার টাকা।

সৌদি আরবের হোটেল ভিসা বেতন কত ?

বর্তমানে সৌদি আরবি হোটেল ভিসা বেতন প্রায় ৪০ হাজার থেকে ৭০ হাজার টাকা।

সৌদি আরবে এসির কাজের বেতন কত?

এসির কাজের ক্ষেত্রে সৌদি আরবে ১ লাখ টাকা পর্যন্ত বেতন পাওয়া যায়।

সৌদি আরব প্লাম্বার কাজের বেতন কত?

বর্তমানে সৌদি আরব প্লাম্বার কাজের বেতন প্রায় ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা।

সৌদি রেস্টুরেন্ট ভিসা বেতন কত?

কাজের পদবী অনুযায়ী সৌদি রেস্টুরেন্ট ভিসা বেতন প্রায় ১ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

সৌদি আরব ড্রাইভিং ভিসা বেতন কত?

সাধারণত সৌদি আরব একজন ড্রাইভারের বেতন প্রায় ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা।

Leave a Comment

Scroll to Top